Advertisement Placeholder

মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনারকে ৯ বছরের জেল দিয়েছে রাশিয়া

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনারকে ৯ বছরের জেল দিয়েছে রাশিয়া

গাঁজা রাখার অপরাধে আটক মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে নয় বছরের জেল দিয়েছেন রাশিয়ার একটি আদালত। মাদক রাখার দোষ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত। এদিকে, ব্রিটনি গ্রিনারকে ছাড়াতে একটি প্রস্তাবে রাজি হওয়ার জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

অলিম্পিকে দুটি পদকজয়ী তারকা গ্রিনারকে রাশিয়ায় অবৈধ মাদকদ্রব্য পাচার ও মজুত করার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ‘একটি বাস্তবিক প্রস্তাব’ দিয়েছে। তবে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ওয়াশিংটনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার এক অস্ত্র চোরাকারবারীর সঙ্গে গ্রিনারের বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে।

ওই রাশিয়ানের নাম ভিক্টর বাউট— যিনি ‘মার্চেন্ট অব ডেথ’ হিসেবে পরিচিত। যাকে যুক্তরাষ্ট্রে ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার