Advertisement Placeholder

ট্রাম্প ‘গণতন্ত্রের হুমকি’ বললেন কমলা, ঈশ্বর পথ দেখিয়েছেন বললেন ট্রাম্প

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্প ‘গণতন্ত্রের হুমকি’ বললেন কমলা, ঈশ্বর পথ দেখিয়েছেন বললেন ট্রাম্প

দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উভয় প্রার্থী নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে কথা বলেছেন।

সোমবার (২১ অক্টোবর) মধ্যপশ্চিমের তিনটি দোদুল্যমান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালান কমলা। আর নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ‘গণতন্ত্রের জন্য হুমকি’। এছাড়াও পেনসিলভানিয়ায় এক সমাবেশে কমলা বলেন, ‘অনেকভাবেই ডোনাল্ড ট্রাম্প একজন গুরুত্বহীন ব্যক্তি। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তার পরিণতি ভয়াবহ হবে।’

ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। এটি নিয়েও বেশ কয়েকবার আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন কমলা। তিনি ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্বপালনে সক্ষম হওয়ার মতো সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি মাঝেমধ্যেই ট্রাম্পকে ‘অস্থির’ অথবা ‘মানসিক ভারসাম্যহীন’ বলছেন। ট্রাম্পের ‘মেজাজ’ নিয়েও প্রশ্ন তুলেছেন।

সোমবার নর্থ ক্যারোলাইনায় ক্যাথলিক খ্রিস্টান ধর্মপ্রচারকদের সঙ্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি এখন বুঝতে পারি, আমি আজ যেখানে ঈশ্বর আমাকে সেখানে পথ দেখিয়ে নিয়ে এসেছেন।’

জনমত জরিপগুলোতে এখনো কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন কমলা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার