Advertisement Placeholder

গোলাগুলির পর মিনেসোটায় সবচেয়ে বড় মল লকডাউন

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোলাগুলির পর মিনেসোটায় সবচেয়ে বড় মল লকডাউন

যুক্তরাষ্ট্রের পশ্চিম মিনেসোটাতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় মল ‘মল অব আমেরিকাকে’ গোলাগুলির শব্দ শোনা গেছে। গোলাগুলির শব্দের পর মলটি লকডাউন করে দেওয়া হয়। খবর এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত ক্রেতাদের ব্লুমিংটনে অবস্থিত ওই মলের ভেতরে দৌঁড়াতে দেখা গেছে। ওই মলটিতে পাঁচশ’র বেশি দোকান রয়েছে।

এদিকে, গুলির শব্দের পর মলটি লকডাউন করে দেওয়া হয় বলেন মল কর্তৃপক্ষ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেও উল্লেখ করেছেন তারা।

লকডাউন তুলে না নেওয়া পর্যন্ত সবচেয়ে কাছের নিরাপদ স্থানে অবস্থান করার জন্য ক্রেতাদের অনুরোধ করেছে মল কর্তৃপক্ষ।

টুইটারে পোস্ট করা একটি ভিডিও দেখা গেছে, একজন ব্যক্তি নাইকির দোকানে হাঁটার সময় চিৎকার করছে। এরপর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

এ ব্যাপারে ব্লুমিংটন পুলিশ টুইটারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার