
প্রতিদিন ডেস্ক | শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি জিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও যাদের নাম রয়েছে তাঁরা হলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ ও এআইজি মোহাম্মদ মাসুদ আলম।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।
জাতিসংঘ সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা।
জিওতে বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন।



