Advertisement Placeholder

খাদ্যশস্য নিয়ে ইউক্রেইন ছাড়ল আরও ৪ জাহাজ

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাদ্যশস্য নিয়ে ইউক্রেইন ছাড়ল আরও ৪ জাহাজ

ইউক্রেইন থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী আরও চারটি জাহাজ সাগরের নিরাপদ করিডোর দিয়ে ছেড়ে গেছে। রবিবার ইউক্রেইনের ওদেসা ও চরনোমর্স্ক বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দিয়ে তুরস্কে যাবে।

সেখানে রাশিয়া-ইউক্রেইন শস্য রপ্তানি চুক্তির আওতায় জাহাজগুলোতে তল্লাশি চালানো হবে। এরপর দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীনে রওনা দেবে।

ইউক্রেইনের চরনোমর্স্ক বন্দরে পৌঁছানো আরেকটি খালি জাহাজও রপ্তানি শস্য ভরার জন্য প্রস্তত রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেইনের বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে ছিল। এর ফলে বিভিন্ন দেশে খাদ্যদ্রব্যের বেড়েছে। গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেইন শস্য রপ্তানি চুক্তি হয়।

এরপর গত সপ্তাহের সোমবার প্রথম জাহাজ শস্য নিয়ে ইউক্রেইনের ওদেসা বন্দর ছেড়েছিল। পরে গত শুক্রবার কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্যবাহী আরও তিন জাহাজ গন্তব্যে রওনা হয়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার