Advertisement Placeholder

জিএম কাদেরের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিএম কাদেরের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ স্কট ব্রান্ডন ও পলিটিক্যাল, ইকোনোমিক ও কালচারাল কাউন্সিলর আর্টুরো হাইন্স জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের স্বাগত জানান।

এসময় তারা বন্ধু প্রতীম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সভায় তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার