Advertisement Placeholder
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভা

বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি

সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে। এ সময় বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক হিসেবে দন্ডিত রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার নয়া কমিটির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উইলি নন্দি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, যুব সম্পাদক আশরাব আলী খান লিটন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন এবং মোহাম্মদ আইয়ুব আলী।

এছাড়া টেলিফোনে আটলান্টা থেকে ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, ফিলাডেলফিয়া থেকে নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং আবুল হাসান মিলন বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং পঁচাত্তরের ১৫ আগস্টে বর্বরতার ভিকটিম বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যগণের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক দিবসের  আনুষ্ঠানিকতা শেষে সাংগঠনিক সভায় ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির অবশিষ্ট ৬টি নির্বাহী সদস্যের পদ পূরণ করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মেজর (অব:) মঞ্জুর আহমেদ বীর প্রতিক, ক্যাপ্টেন (অব:) ডা. সিতারা রহমান বীর প্রতিক, একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, একুশে পুরস্কারপ্রাপ্ত কন্ঠযোদ্ধা কাদেরি কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। কার্যকরী কমিটির নয়া সদস্যরা হলেন নাহিদ রেজা জন শিকদার, নুরুন্নাহার খান নিশা, রুবাইয়া শবনম প্রিয়া, আবু সাঈদ সিদ্দিক জামি, কাজী মনসুর খৈয়াম এবং স্মৃতি হালদার।
নয়া কমিটির পরিচিতি অনুষ্ঠান ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান টেরেসে করার সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার