Advertisement Placeholder

বেরিয়ে আসছে সালমান রুশদির হামলাকারীর পরিচয়

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেরিয়ে আসছে সালমান রুশদির হামলাকারীর পরিচয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক অনুষ্ঠান মঞ্চে হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেখক সালমান রুশদি। দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠে তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক হামলাকারী। এই ঘটনায় হামলাকারী হিসেবে নিউ জার্সির বাসিন্দা ২৪ বছরের হাদি মাতারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন। তবে হাদি মাতার ও আইআরজিসির মধ্যে সরাসরি কোনো সংযোগ পাওয়া যায়নি।
এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ফোনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি পেয়েছে।

নিউইয়র্কের শতকা ইনস্টিটিউটে ১২ আগস্ট এক অনুষ্ঠানে সালমান রুশদি বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে যান। সেখানে তার চালানো হামলায় সালমান রুশদি ছাড়াও সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি আহত হন। তবে রেসির মাথায় পাওয়া আঘাত গুরুতর নয়।

পুলিশের বিশ্বাস, হাদি মাতার একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ব্যাকপ্যাক এবং ইলেক্টনিকস সামগ্রী জব্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউতে বসবাস করেন। তার জাতীয়তা এবং অপরাধের কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার