Advertisement Placeholder

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে লড়তে বঙ্গবন্ধু আজীবন উৎসাহ যোগাবেন : জিএম কাদের

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে লড়তে বঙ্গবন্ধু আজীবন উৎসাহ যোগাবেন : জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। আমরা এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে ১৯৭৫’র ১৫ আগস্ট কালরাতে শহীদ সব সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

রবিবার (১৪ আগস্ট) একটি বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মময় সংগ্রামী জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। দুর্নীতি, দুঃশাসন আর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আজীবন উৎসাহ যোগাবেন।

জিএম কাদের আরও বলেন, শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার- ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলব।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার