Advertisement Placeholder

এবার হ্যারি পটারের লেখিকা রাউলিংকে হত্যার হুমকি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার হ্যারি পটারের লেখিকা রাউলিংকে হত্যার হুমকি

লেখক সালমান রুশদির উপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিংকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রাউলিংকে হত্যার দিয়ে এক পোস্ট করা হয়েছে। ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘দুশ্চিন্তা করবেন না, এরপর আপনার পালা’। অনলাইনে এভাবে রাউলিংকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড পুলিশ। খবর রয়টার্সের।

১৩ আগস্ট স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘অনলাইনে হুমকি দেয়ার একটি অভিযোগ আমরা পেয়েছি এবং কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।’

হুমকি দেওয়া ওই টুইটের স্ক্রিনশট শেয়ার করে রাউলিং বলেন, ‘যারা (আমাকে) সমর্থন করে বার্তা পাঠাচ্ছেন তাদের ধন্যবাদ। পুলিশ বিষয়টি দেখছে।’

গত ১২ আগস্ট নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ৭৫ বছর বয়সী রুশদি। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছিলেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন। তবে তিনি এখন খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার এজেন্ট অ্যান্ড্রু উইলি। বলেছেন, এই ব্রিটিশ লেখকের ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলতে ‍পারছেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার