Advertisement Placeholder

ঢাকায় ফিরেছেন শাকিব খান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় ফিরেছেন শাকিব খান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে বুধবার (১৭ আগস্ট) ঢাকায় ফিরেছেন সুপারস্টার শাকিব খান। এদিন দুপুর একটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গণমাধ্যম ও ভক্তদের সঙ্হে কথা বলেন শাকিব। এর আগে শাকিবের ফেরা উপলক্ষ্যে বিমানবন্দরের টার্মিনালের বাইরে ভিড় করেন তার ভক্তরা। এ নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ছিলেন তার ভক্তরা।

শাকিব খানকে বরণ করে নিতে বুধবার সকাল থেকেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন তার ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যাও বাড়ছে। শেষ খবর অনুযায়ী, শাকিবকে স্বাগত জানাতে কয়েক’শ ভক্ত বিমানবন্দরে হাজির হন।

এ সময় ভক্তদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ফুল। সেগুলোতে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বাক্য লেখা রয়েছে। একটি ব্যানারে লেখা, ‘সুপারস্টার শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লাল গোলাপ শুভেচ্ছা। এ ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে’।

সুপারস্টারের দেশে ফেরা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব ভক্তরা। যখন থেকেই তারা শুনেছেন, বুধবার শাকিব দেশে ফিরবেন। তখন থেকেই প্রিয় নায়ককে ভালোবাসায় বরণ করে নিতে তাদের নানা আয়োজনের সূচনা হয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। সিনেমা সংক্রান্ত আনুষাঙ্গিক আরও কিছু কাজের জন্য তার নয় মাস সেখানে থাকতে হয়েছে। অবশেষে নিজ ভুবনে ফিরে আসছেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার