Advertisement Placeholder

তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ২০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন

তাইওয়ানের চারপাশে ২১টি চীনা যুদ্ধবিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে আটটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার ( ২০ আগস্ট) এমন দাবি করা হয়েছে। খবর এনডিটিভি।
স্থানীয় গণমাধ্যম তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ( ১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ১৭টি চীনা যুদ্ধবিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদের মধ্যে আটটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইওয়ান নিউজ জানায়, বিমানবহর, নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যকলাপের ওপর নজরদারি এবং প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগের দিনও তাইওয়ান সেনাবাহিনী তাইওয়ান প্রণালীতে চীনের ৫১টি যুদ্ধবিমান শনাক্ত করে। এছাড়া তাইওয়ান যেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সে অঞ্চলে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র রেখেছে চীন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে সংশ্লিষ্ট অঞ্চলটিতে চীনের সামরিক কার্যক্রম বেড়েছে। মার্কিন কংগ্রেসের আরেকটি প্রতিনিধিদলের গত ১৪ আগস্ট তাইওয়ান ভ্রমণ ঘিরে এ উত্তেজনা আরও বেড়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার