Advertisement Placeholder

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ২১ আগস্ট তার অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্রের বরাতে এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী শনিবার (২০ আগস্ট) থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরদিন তিনি একটি পিসিআর টেস্ট করান। এতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

উল্লেখ্য, দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার (২২ আগস্ট) থেকে অফিস করার কথা ছিল কিশিদার।

সম্প্রতি জাপানে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। তবে বিশ্বের অন্যান দেশের দেশের তুলনায় জাপানে করোনায় মৃত্যুর সংখ্যা কম ছিল।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার