
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

রুশ দার্শনিক আলেকজাণ্ডার দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। খবর রয়টার্সের। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গতকাল দাবি করে, ইউক্রেনের জাতীয় গোয়েন্দা সংস্থা এ হত্যায় জড়িত।
দারিয়া হত্যার পরপরই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন ইউক্রেনকে দায়ী করেন। তবে দারিয়া হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। এফএসবির ভাষ্য, দারিয়াকে হত্যায় হামলাটি চালিয়েছেন ইউক্রেনের এক নারী।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সন্দেহজনক গাড়িবোমা হামলায় নিহত হন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া (২৯)। তার বাবা আলেকজাণ্ডার (৬০) দেশটির প্রেসিডেন্ট পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। তাকে অনেকে পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ বলে থাকেন।



