
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনের স্বাধীনতা দিবসে বুধবার (২৪ আগস্ট) রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এ আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটির বেসরকারি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়া। এ কারণে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের নিরাপদে সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে।
এতে আর বলা হয়েছে, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং সতর্কতা ছাড়াই পরিস্থিতির অবনতি হতে পারে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে সেখানে যুদ্ধরত রয়েছে রাশিয়া।



