Advertisement Placeholder

‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করলো নিউইয়র্ক স্টেট বিএনপি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ২৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৭৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করলো নিউইয়র্ক স্টেট বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকালে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি উপলক্ষে ২৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিস্তারিত কর্মসূচিও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদানের জন্যে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থানের কথা। সে আলোকেই জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময় এবং জাতিসংঘে ভাষণের সময় বিএনপি কাল পতাকা প্রদর্শন ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করলো।

NY State BNP Program on activities centering Hasina's NY Tour

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, ও মো. আশরাফ হোসেন, সিনিয়র সদস্য ভিপি জসিমউদ্দিন, আমিনুর রহমান, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য-সচিব জসীমউদ্দিন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন। জাতিসংঘের সামনে এবং জেএফকে এয়ারপোর্টে বিক্ষোভ প্রদর্শনের অনুমতির জন্যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

সভার বিবরণী প্রদানকালে বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান এ সংবাদদাতাকে আরো জানান, দীর্ঘনি পর নিউইয়র্ক স্টেট সহ দুটি মহানগর বিএনপির কমিটির অনুমোদন আসায় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সকলে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণের সংকল্প ব্যক্ত করেন বক্তারা। সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন জহিরুল ইসলাম, আরিফুর রহমান, নীরা রাব্বানী, জিয়াউর রহমান, আব্দুল করিম, ইমদাদুল ইসলাম, ফয়সাল মাহমুদ, কামরুল হাসান, রইসউদ্দিন, খাদেমুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার