Advertisement Placeholder

সিইসি আবারও প্রমাণ করলেন তিনি সরকারের আজ্ঞাবহ : রিজভী

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিইসি আবারও প্রমাণ করলেন তিনি সরকারের আজ্ঞাবহ : রিজভী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তা আবারও প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম দেওয়ার ঘোষণায় নির্বাচন কমিশনের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার কেন বিদেশিদের কাছে সহযোগিতা চাচ্ছেন। সেটা আবারও গতকাল প্রমাণ করেছে প্রধান নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, প্রথমেই আমরা বলেছি এই সরকার যেখানে যাকে নিয়োগ করবে তাদের পরিচয় যাইহোক, তাদের অন্তর ছাত্রলীগ, যুবলীগ। যুবলীগ, ছাত্রলীগের অন্তর থাকার কারণে গণভবন থেকে যে নির্দেশনা আসবে তার বাইরে তারা যাবে না। আমরা বলেছি এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই প্রধান নির্বাচন কমিশনের নেই। সেটা তিনি নিজেই আবার প্রমাণ করলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি যে সংলাপ করেছিলেন সেখানে অধিকাংশ দল ইভিএমের বিপক্ষে কথা বলেছিল। কিন্তু গতকাল তিনি বললেন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার হবে। তাহলে কিসের জন্য এই সংলাপ?

চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি দাবির প্রতি সংহতি জানান রিজভী। পাশাপাশি শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার