Advertisement Placeholder

নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ১ সেপ্টেম্বর

লগো-বিএনপি

৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ করবে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি।

সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব মোহাম্মদ বদিউল আলম ২৮ আগস্ট রোববার এ সংবাদদাতাকে জানান, এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান হবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার’।

এই সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও থাকবেন নবগঠিত নিউইয়র্ক স্টেট ও মহানগর (উত্তর)’র কর্মকর্তাগণ থাকবেন।

এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। সেলিম রেজা ও বদিউল উল্লেখ করেছেন, বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় ক্ষমতানীদের বাধ্য করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার