Advertisement Placeholder

শ্রীলংকার মতো দৃশ্য দেখলো ইরাক, প্রেসিডেন্ট প্রাসাদের পুলে বিক্ষোভকারীদের জলকেলি

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকার মতো দৃশ্য দেখলো ইরাক, প্রেসিডেন্ট প্রাসাদের পুলে বিক্ষোভকারীদের জলকেলি

শ্রীলঙ্কার পর এবার ইরাকের প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন শত শত বিক্ষোভকারী। শুধু তাই নয়, প্রাসাদের সুইমিং পুলে তাদের সাঁতার কাটতেও দেখা গেছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৯ আগস্ট) ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এরপরই তার অনুগামীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর ওয়াশিংটন পোস্ট।

এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। বাগদাদে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী।

এরই মধ্যে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন। একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের প্রাসাদে দাপিয়ে বেড়াচ্ছেন বিক্ষোভকারীরা। সুইমিং পুলে নেমে গোসল করতেও দেখা গেছে তাদের।
রাজনৈতিক সংকটে জর্জরিত ইরাকে গত বছরের অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদা-র দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হয়। জোট সরকার গড়তে রাজি হননি তিনি।

ফলে এখনো সরকার গঠন হয়নি সে দেশে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এ পরিস্থিতির মধ্যেই মুক্তাদা-র রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকে।

সম্প্রতি প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা টালমাটাল দ্বীপরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েছিলেন কয়েকশ বিক্ষোভকারী।

লঙ্কান প্রেসিডেন্টের বিছানা, সুইমিংপুল, বাগান, জিমে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলেও।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার