Advertisement Placeholder

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ, হাসপাতালে ভর্তি

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ, হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৭) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা ভাইরাসের ৩ ডোজ টিকা নেয়া সত্ত্বেও তিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মাহাথিরের কার্যালয় থেকে দওেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (৩১ আগস্ট) সকালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন ‌পর্যবেক্ষণের’ জন্য তাকে দেশটির জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

৯৭ বছর বয়সী মাহাথিরের হৃদরোগজনিত সমস্যাও রয়েছে। এজন্য চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বেশ কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছিল।

দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ৯৭ বছরের এই রাজনীতিবিদের নন-এনারিয়ানের হৃদরোগের ইতিহাস রয়েছে। তার হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুবার হৃদরোগে আক্রান্ত হন এই নেতা।

আধুনিক মালেয়েশিয়ার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত মাহাথির মোহাম্মদ দুই দফায় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। – প্রথমবার তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২৩ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় দফায় ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে তাকে ক্ষমতা ছাড়তে হয়।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার