Advertisement Placeholder

৫০ বছর পর আলাস্কার আসন পুনরুদ্ধার ডেমোক্রেটদের, জিতলেন মেরি পেলটোলা

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫০ বছর পর আলাস্কার আসন পুনরুদ্ধার ডেমোক্রেটদের, জিতলেন মেরি পেলটোলা

৪৯ বছর ধরে আলাস্কা রাজ্যের একটি আসনে প্রতিনিধিত্ব করেছেন রিপাবলিকান দলের রাজনীতিবিদ ডন ইয়ং। তবে চলতি বছরের মার্চে ৮৮ বছর বয়সে মারা যান তিনি। ফলে তার আসনটি শূন্য হয়। এ শূন্য আসনে অনুষ্ঠিত নির্বাচনে জিতেছে ডেমোক্রেট দলীয় প্রার্থী মেরি পেলটোলা। তার সঙ্গে লড়াইয়ে হেরেছেন রিপালকান দলীয় আলোচিত রাজনীতিবিদ সারাহ পলিন। খবর বিবিসি।

ওই জয়ের মধ্য দিয়ে প্রায় ৫০ বছর পর আলাস্কার ওই আসনে জিতেছে ডেমোক্রেটরা। বুধবার মেরিকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই আসনটিতে বিজয়ী প্রথম নারীও তিনি।

উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে সিটটি নিজের দখলে রেখেছিলেন রিপাবলিকান দলীয় ডন ইয়ং। চলতি বছরের ১৮ মার্চ লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটল যাওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ডন ইয়ংকে মৃত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার