Advertisement Placeholder

স্ত্রী নির্যাতনের মামলা : হাইকোর্টে আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রী নির্যাতনের মামলা : হাইকোর্টে আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আল আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, ৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে ক্রিকেটার আল আমিনের স্ত্রী নুসরাত জাহান নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধনে নামেন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আসেন তার স্ত্রী। এ সময় আল-আমিনের গ্রেপ্তার দাবি করেন তিনি।

উল্লেখ্য, পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। নতুন করে ফের বিতর্কে জড়ালেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার