Advertisement Placeholder

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর বরাতে এই খবর দিয়েছে বাসস।

কংগ্রেস সূত্র জানায়, শেখ হাসিনা ও রাহুল গান্ধী বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

এর আগে চার দিনের সফরে ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার