
বিশ্ব ডেস্ক | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ইসরায়েলি সেনাসদস্যের ভুল করে ছোড়া গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন বলে মনে করছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু ঘটার আশঙ্কা প্রবল। তবে একে অপরাধ বিবেচনায় নিয়ে নতুন করে তদন্ত করবে না তারা। খবর আলজাজিরা।
৫ সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, যে গুলিতে শিরিন নিহত হয়েছেন, সেটির উৎস কোথায় ছিল, তা পরিষ্কার করে বলা সম্ভব নয়। এ ঘটনার বিশদ পরীক্ষা-নিরীক্ষা শেষে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিলিটারি অ্যাডভোকেট জেনারেল এখানে অপরাধমূলক কিছু সন্দেহ করছেন না।



