Advertisement Placeholder

চারদিনের ভারত সফর : খাজা গরীবে নওয়াজ দরগা পরিদর্শনে রাজস্থানে শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চারদিনের ভারত সফর : খাজা গরীবে নওয়াজ দরগা পরিদর্শনে রাজস্থানে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার আজমিরের খাজা গরীব নওয়াজ দরগা শরীফ পরিদর্শন করতে রাজস্থান পৌঁছেছেন। খবর বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেছেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে ফ্লাইটটি সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ইহসানুল করিম আরও বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন।
পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
উল্লেখ্য, চারদিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার