Advertisement Placeholder

রানি এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানি এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। রাজপরিবারের একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি মিরর

রানির এই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে দিয়ে অর্ধযুগেরও বেশি সময় পর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া (স্টেট ফিউনারাল) দেখতে যাচ্ছে যুক্তরাজ্যবাসী। সর্বশেষ এই ঘটনা ঘটেছিল ১৯৬৫ সালে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর।

২০২১ সালে ৯৯ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তাকে রাজকীয় মর্যাদায় সমাহিত করা হলেও রাষ্ট্রীয় সম্মান পাননি তিনি।

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থ হচ্ছে মৃত ব্যক্তিকে হাসপাতাল বা তার ব্যক্তিগত আবাস থেকে একটি বিশেষ বন্দুকবাহী গাড়িতে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্স ভবনের ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হবে। সেখানে মৃতদেহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

মৃত ব্যক্তিকে বহনকারী গাড়িটি চলানোর দায়িত্বে থাকবেন যুক্তরাজ্যের নৌবাহিনী রয়েল নেভির কয়েকজন সদস্য। সামরিক বাহিনীর একটি দল এস সময় গাড়িটির পেছনে কুচকাওয়াজ করতে করতে যাবেন।

ওয়েস্টমিনিস্টার হল থেকে সমাধিস্থলে রওনা হওয়ার আগে মৃতদেহের কফিনের প্রতি সম্মানসূচক ২১টি গানফায়ার করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জ্ঞাপনের জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনস্টার হলে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্যালাসে গ্রীষ্মকালীন অবকাশ যাপনকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনিই ছিলেন ব্রিটেনের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসিন রানি বা রাজা।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার