Advertisement Placeholder

গোপন চিঠি লিখেছেন রানি, পড়তে হলে অপেক্ষা করতে হবে ২০৮৫ সাল পর্যন্ত!

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপন চিঠি লিখেছেন রানি, পড়তে হলে অপেক্ষা করতে হবে ২০৮৫ সাল পর্যন্ত!

বাকিংহাম প্যালেস আর ব্রিটিশ রাজ পরিবারের জীবনযাত্রা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল সবসময়ই বেশি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মানুষের সেই কৌতূহল আরও বেড়েছে।

এরইমধ্যে তাঁর সম্পর্কে বেরিয়ে আসছে নানা তথ্য।
এবার রানির লেখা এক গোপন চিঠির কথা সামনে এসেছে। সিডনি শহরের এক বিখ্যাত ভবনের এক গোপন কুঠুরিতে কাচের বাক্সে রাখা আছে সেই চিঠি। চিঠিটি রানি দ্বিতীয় এলিজাবেথ নিজে হাতে লিখেছিলেন। খবর এনডিটিভি

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ৭নিউজ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে এই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ওই চিঠিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষের জন্য কোনো বার্তা দেওয়া আছে।
সদ্য প্রয়াত এই ব্রিটিশ রানির ব্যক্তিগত কর্মীরাও জানেন না যে, রানি ওই চিঠিতে কী লিখেছেন এবং সিডনির নাগরিকরাও এখনই তা পড়তে পারবেন না। চিঠিটি ‘অস্ট্রেলিয়ার সিডনি শহরের মেয়র’ (রাইট অ্যান্ড অনারেবল লর্ড মেয়র অব সিডনি, অস্ট্রেলিয়া)-কে উদ্দেশ্য করে লেখা।

প্রতিবেদনে আরও বলা হয়, সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনে সযত্নে সংরক্ষণ করা আছে চিঠিটি। ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনের কিছু কাজ হয়। সেই সময়েই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

কাচের বাক্সে রাখা রানির নিজের হাতে লেখা ওই চিঠিটি পড়ার ব্যাপারে যে নির্দেশ রানি দিয়েছেন, শুধু সেটাই দেখতে পান সাধারণ মানুষ। তাতে যা লেখা আছে , শুভেচ্ছা! ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা দয়া করে খুলবেন। আর সিডনিবাসীকে আমার মেসেজ পড়ে শোনাবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার