Advertisement Placeholder

ভারতে স্কুটারের শো-রুম ও হোটেলে আগুন, নিহত ৮

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে স্কুটারের শো-রুম ও হোটেলে আগুন, নিহত ৮

ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো-রুমে ও হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা গেছে, সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই আগুন শো-রুমের উপরে অবস্থিত রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে। এতে আট জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন।

সংবাদমাধ্যমগুলো বলছে, দমকল কর্মীরা মই ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে অনেককে ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ঝাঁপ দিতেও দেখা গেছে।

তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার