Advertisement Placeholder

মশিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মশিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

গত ৩১ আগস্ট হঠাৎ জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি দেয় জাপার সংসদীয় কমিটি। রাঙ্গা দলে রওশন এরশাদ হিসেবে পরিচিত।

এই নিয়ে ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি শ্রদ্ধার পাত্র, আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনও কখনও বেগম রওশন এরশাদকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে; যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থি বলে আলোচনা আছে। এরই মধ্যে তাকে অব্যাহতির খবর এলো।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার