Advertisement Placeholder

জাতিসংঘে উদ্বেগজনক তথ্য : অধিকাংশ শিশুর পরিপূর্ণ মেধা বিকাশের সুযোগ নেই

লাবলু আনসার, জাতিসংঘ থেকে   |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘে উদ্বেগজনক তথ্য :  অধিকাংশ শিশুর পরিপূর্ণ মেধা বিকাশের সুযোগ নেই

সারাবিশ্বের শিশুদের শিক্ষা-ব্যবস্থাপনায় চরম হতাশাব্যঞ্জক তথ্য উপস্থাপন করলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। জাতিসংঘে ৪দিনব্যাপী ‘ট্র্যান্সফর্মিং এডুকেশন সামিট’ (শিক্ষা ব্যবস্থায় গতি সঞ্চারিত করার শীর্ষ সম্মেলন) শুরুর দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক বিবৃতিতে ইউনিসেফের এই শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন যে, ১০ বয়সী শিক্ষার্থীর মাত্র এক তৃতীয়াংশ একটি সাধারণ গল্প পড়তে এবং বুঝতে পারে। করোনা মহামারির আগে এমন নাজুক পরিস্থিতির চেয়ে ৫০% কম। আর এমনটি দেখা দিয়েছে স্কুলে শিক্ষাদানের উৎসের ঘাটতি, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের সংকট, শ্রেণীকক্ষে ভিড় আর মান্ধাতার আমলের পাঠক্রম অনুসরণের কারণে।

শিক্ষা ব্যবস্থায় এমন নাজুক পরিস্থিতি ভবিষ্যত-বিশ্বকে অন্ধকারে নিপতিত করছে বলে মন্তব্য করা হয়েছে। কারণ শিশুরা তার মেধার পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করতে সক্ষম হচ্ছে না। অথচ সকলেই স্লোগানে মুখর ‘শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ’। সেই ভবিষ্যৎ সুরক্ষায় করণীয় নির্ধারণে সকলকে আন্তরিকতার সাথে পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহবান জানানো হচ্ছে ‘ট্র্যান্সফর্মিং এডুকেশন সামিট’এ। উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠানরত এই সামিটে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান এমপিসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও অংশ নিচ্ছেন।

করোনাকালিন লকডাউন, স্কুলের পরিবর্তে বাসায় বসে শিক্ষা গ্রহণ, অনেক স্থানে অনলাইন ব্যবস্থার সংকট কিংবা কম্প্যুটারের অভাবজনিত কারণে বিরাটসংখ্যক শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। যারা এমন সুযোগ-সুবিধার আওতায় ছিল তাদেরও একটি উল্লেখযোগ্য অংশ যথাযথ শিক্ষালাভে সক্ষম হয়নি। করোনা থেকে স্বাভাবিক জীবনে পরিক্রমায় জাতিসংঘে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সকলে।

এদিকে, সামিটের ফাঁকে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান।

ডা. দীপু মনি কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখার ব্যাপারে কনস্যুলেট কর্মকর্তাদের আবহবান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা ও ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে করোনা মহামারীর সময়ে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার, শিক্ষা ও গবেষণা বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো গভীরতর করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

কনসাল জেনারেল শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটএর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন । কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবা সমূহ আরো উন্নত করার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ককে আরো শক্তিশালী ও স¤প্রসারিত করার ক্ষেত্রে কনস্যুলেটের দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কনস্যুলেটে আগত সেবাগ্রহীতাদের সাথে কুশলাদি বিনিময় করেন। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার