
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে কলোরাডোয় মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষের পর আছড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বিমান দুটি সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স।
বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস। কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ২ বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। হালকা বিমানগুলো এই ধরনের বিমানবন্দর ব্যবহার করে।



