
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনার জাতিসংঘে আগমণের প্রতিবাদে জেএফকে এয়ারপোর্টে বিএনপির বিক্ষোভ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
জাতিসংঘে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ এবং বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র জাসাস, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছে।
উল্লেখ্য, এর আগেও বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর বিক্ষোভের মেজাজের চেয়ে এবারের মেজাজ কিছুটা স্থবিরতায় আক্রান্ত ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাগত সমাবেশ স্থল থেকে বেশ কিছুটা দূরে বিএনপিকে বিক্ষোভের অনুমতি দেয়া হয়। নিরাপত্তা রক্ষীরাও ছিলেন তৎপর। ফলে উস্কানীমূলক স্লোগান উঠলেও আক্রমণাত্মক কোন পরিস্থিতির উদ্ভব হয়নি। এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সদস্য জসীমউদ্দিন ভিপি, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুগ্ম আহবায়ক শেখ হায়দার আলী, মো. আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমেদ, জাবেদউদ্দিন, এলিজা আকতার, সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ এইচ চৌধুরী প্রমুখ।
বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতারা জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে এক সভায় মিলিত হয়ে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’,কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে সকলের সহায়তা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল। আলোচনায় অংশ নেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।



