Advertisement Placeholder

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যা করছে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মধ্য আমেরিকা থেকে অর্থনৈতিক কারণে অভিবাসন সমস্যা সমাধান করার লক্ষ্যে কর্পোরেট প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩২০ কোটি ডলার বিনিয়োগ করবেন। মঙ্গলবার (৭ জুন) তার অফিস বলেছে, এই সপ্তাহে আমেরিকার শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য তার নেয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে।

অঙ্গীকারগুলো উত্তর ত্রিভুজ নামে পরিচিত গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর অঞ্চল থেকে আগত অভিবাসন প্রত্যশার ‘মূল কারণগুলো’ মোকাবেলার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার একটি প্রধান অংশ। মেক্সিকান সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। এমন সময়ে বাইডেনের জন্য নিয়মবহির্ভূত অভিবাসন রোধ করা শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে এটি একটি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র-আয়োজিত সম্মেলনের জন্য বুধবার বাইডেন লস অ্যাঞ্জেলেস সফর করেন। তিনি পশ্চিম গোলার্ধের জন্য বিদ্যমান বাণিজ্য চুক্তিতে একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনাও তুলে ধরবেন।

তবে কিউবা, ভেনেজুয়েলা ও নিকারাগুয়াকে বাদ দেয়ার কারণে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডোর ওই সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেন। যা বাইডেনের কর্মসূচিতে ছায়াপাত করার হুমকি স্বরূপ।

তবে উত্তর ত্রিভুজ থেকে অভিবাসন রোধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা দুর্নীতির দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। লাখ লাখ টাকার প্রকল্পগুলো স্থগিত করা হয়েছে। কিছু বেসরকারি খাতের নিযুক্তিও স্থগিত করতে হয়েছে।

আরো জটিল বিষয়, গুয়াতেমালা এবং হন্ডুরাসের প্রেসিডেন্টরা ইঙ্গিত দিয়েছেন যে তারা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না এবং পরিবর্তে অন্যান্য কর্মকর্তাদের পাঠাবেন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল উপস্থিত থাকবেন কিনা তাও অস্পষ্ট। তবে হোয়াইট হাউজের সরকারি অতিথি তালিকায় তার পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিধি দলের প্রধান হিসাবে দেখানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার