Advertisement Placeholder

জো বাইডেনের অভ্যর্থনায় শেখ হাসিনার যোগদান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জো বাইডেনের অভ্যর্থনায় শেখ হাসিনার যোগদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার