Advertisement Placeholder

প্রবাসীদের প্রতি শেখ হাসিনা : দেশের স্বার্থে মার্কিন রাজনীতিকদের সাথে সম্পর্ক গড়ুন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের প্রতি শেখ হাসিনা :  দেশের স্বার্থে মার্কিন রাজনীতিকদের সাথে সম্পর্ক গড়ুন

নিজ নিজ এলাকার সিনেটর-কংগ্রেসম্যানের সাথে সম্পর্ক গড়ে বাংলাদেশের সামগ্রিক কল্যাণের স্বার্থে তা ব্যবহারের জন্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ অক্টোবর শুক্রবার তাঁর হোটেল স্যুটে মার্কিন রাজনীতিতে সক্রিয় মোর্শেদ আলম এবং ড. নুরুন্নবীসহ ক্যালিফোর্নিয়ার প্রবাসী দারা বিল্লাহ ও ড. রবি আলম সাক্ষাতের সময় শেখ হাসিনা উল্লেখ করেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের অনুসারিরা এখনও চায় না যে, বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াক। ওরাই নানা অপপ্রচারণা চালিয়ে বাংলাদেশের মার্কিন বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হচ্ছে। সম্পর্ক অঁটুট রেখে পরস্পরের সহযোগী হয়ে সম্মুখে চলার ক্ষেত্রেও প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে। যারা সিটিজেনশিপ নিয়েছেন তারা নিজ এলাকার রাজনীতিকদের সাথে দৃঢ় সম্পর্ক রচনায় সক্ষম হলে নিজ কম্যুনিটি ছাড়াও প্রিয় মাতৃভূমির জন্যে অনেক কিছু আদায়ে সক্ষম হবেন। আশা করছি প্রতিটি প্রবাসী তা আন্তরিকতার সাথে করবেন।

মার্কিন রাজনীতিক মোর্শেদ আলম ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবীর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেছেন শেখ হাসিনা। সে সময় একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী মুক্তিযুদ্ধের ওপর নিজের লেখা ৪টি বই প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

প্রসঙ্গত, মোর্শেদ আলম এবং ড. নুরুন্নবীসহ ২৭ মার্কিন রাজনীতিককে ২৪ সেপ্টেম্বর ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ প্রতিদিন। এরপরই হোটেল লবিতে অপেক্ষমার নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য রাখেন।

সে সময় তিনি সকলকে সামনের জাতীয় নির্বাচনে নৌকা মার্কার পক্ষে জনমত সৃষ্টির আহবান জানান। বিশেষ করে নিজ আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীর সাথে যোগাযোগ করার ওপর গুরুত্বারোপ করেন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই সামনের নির্বাচনে আবারো আওয়ামী লীগের বিজয়ের আবশ্যকতা রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার