Advertisement Placeholder

পিএসজির কোচ হচ্ছেন জিনেদিন জিদান!

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ১১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএসজির কোচ হচ্ছেন জিনেদিন জিদান!

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জারমান (পিএসজি’র প্রতিনিধি দল এবং জিনেদিন জিদানের এজেন্ট চায়ের টেবিলে বসেছেন। সংবাদ মাধ্যম গোল জোর দিয়েই এ খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির মতে, মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে ফ্রান্স কিংবদন্তি জিজুকে দায়িত্ব দিতে চায় প্যারিসের ক্লাবটি। এখন শুধু আলোচনা ফলপ্রসু হওয়ার অপেক্ষা।

জিদান গত মৌসুম থেকেই বেকার আছেন। দ্বিতীয় মেয়াদে রিয়ালের ডাগ আউটে দাঁড়িয়ে দুই মৌসুম শেষ করেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর থেকেই তার বিভিন্ন ক্লাবের কোচ হওয়ার গুঞ্জন ছিল। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও শোনা গেছে। তবে পিএসজি কোচ হওয়ার গুঞ্জন ছিল জোরালো।

পিএসজি ১০ জুন দলটির উপদেষ্টা হিসেবে লুইস ক্যাম্পোসকে দায়িত্ব দিয়েছেন। এরপরই আর্জেন্টাইন কোচ পচেত্তিনের চাকরি হারানোর গুঞ্জন জোরালো হয়। অন্য দিকে জিদানের সঙ্গেও আলাপ শুরু হওয়ার বেলুন ফুলতে থাকে।

ওই বেলুন অবশ্য ফাঁটিয়ে দিয়েছেন জিদানের উপদেষ্টা মিগলিয়াসিও। তিনি বলেছেন, ‘পিএসজির সঙ্গে জিদানের চুক্তির ব্যাপারে সমঝোতার খবরের কোন ভিত্তি নেই। পিএসজি মালিকের সঙ্গে আমার বা জিদানের সরাসরি কোন কথা হয়নি। এখন পর্যন্ত আমিই জিদানের প্রতিনিধি এবং তার ব্যাপারে কথা বলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার