Advertisement Placeholder

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

চলতি বছর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হয়েছে। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তিন মার্কিন নাগরিককে নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। এর হলেন অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগ।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। ১০ অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোকে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে অ্যাকাডেমি। ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’

গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন। তারা হলেন- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার