Advertisement Placeholder

নিউইয়র্ক স্টেট বিএনপির সভা: কেয়ারটেকার সরকার দাবিতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেট বিএনপির সভা: কেয়ারটেকার সরকার দাবিতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির সভায় বক্তব্য দিচ্ছেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক স্টেট বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার-আন্দোলনে সচেতন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপির এই সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনা কিংবা তার দলকে ক্ষমতায় রেখে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই আমরা শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছি। সেই সংকল্প থেকে বিএনপি বিন্দুমাত্র নড়বে না।

স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমানের পরিচালনায় ১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্টিত এ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জসীমউদ্দিন ভিপি, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম, আনিসুর রহমান, বদরুল হক আজাদ, হুমায়ূন কবির, এবাদ চৌধুরী, দেওয়ান কাউসার, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লব দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, সম্প্রতি স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরীর মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার