Advertisement Placeholder

স্ত্রীর মামালায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীর মামালায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্ত্রী ইসরাত জাহানের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে মামলাটি করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে এই পরোয়ানা জারি করেন। এদিন আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে, ৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। আল-আমিন বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলেছেন স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয় শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
তবে তালাকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। তিনি বলেছেন, ‘আমি তালাকের বিষয়ে কিছুই পাইনি। আমি ন্যায়বিচার পাচ্ছি না। আমি ন্যায়বিচার চাই’।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার