Advertisement Placeholder

জ্যাকসন হাইটস পাতাল রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ১

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটস পাতাল রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ১

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস পাতাল ট্রেনের স্টেশনে এক ব্যক্তির ধাক্কায় ট্রেনের নীচে পড়ে মারা গেলেন আরেক ব্যক্তি। বাংলাদেশী অধ্যুষিত এলাকায় সোমবার বিকেল ৫টার দিকে এফ ট্রেনের স্টেশনের প্ল্যাটফর্মে দুই যাত্রী ঝগড়ার এক পর্যায়ে একজনের হাতে থাকা সেলফোন কেড়ে নিয়ে রেল লাইনের ওপর ফেলে দেয়া হয়। সেটি উঠানোর চেষ্টা না করে সেলফোনের মালিক অপর ব্যক্তির সাথেস তুমুল ঝগড়ায় লিপ্ত হওয়ার এক পর্যায়ে ৫০ বছর বয়েসী প্যাসেঞ্জারটি ৪৮ বছর বয়সী (সেলফোনের মালিক)প্যাসেঞ্জারকে ধাক্কা দিয়ে রেল লাইনের ওপর ফেলে দেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত দিয়ে টহল পুলিশ জানায়। রেললাইনে পড়ার পরই দ্রুতগামী এফ ট্রেন (ম্যানহাটান থেকে জ্যামাইকামুখী) এসে প্যাসেঞ্জারকে ছিন্নভিন্ন করে। অপর প্যাসেঞ্জাররা আর্ত-চিৎকার করতে থাকেন।

সংবাদ পেয়ে এ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। ধাক্কা দেয়া প্যাসেঞ্জারকেও পুলিশ আটক করেছে। তবে এ সংবাদ লেখার সময় পর্যন্ত কারো পরিচয় জানায়নি তদন্ত কর্মকর্তারা। বাংলাদেশ সোসাইটির বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার জানান যে, নিহত ব্যক্তি বাংলাদেশী কিনা তা নিশ্চিত হতে পারেননি।

পুলিশ জানায়, চলতি বছর এ নিয়ে ট্রেনের নীচে ধাক্কা দিয়ে মোট ৯ যাত্রীর মৃত্যু হলো। গত বছরের ১২ মাসে এমন সংখ্যা ছিল ৮ জন। এর ফলে পাতাল ট্রেনে ভ্রমণে অনেকেই স্বস্তিবোধ করছেন না। রেল স্টেশনের মত চলতি পথও এখন আর নিরাপদ নয় নগরবাসির কাছে। প্রায় দিনই দুর্বৃত্তদের হাতে হতাহতের ঘটনা ঘটছে নিউইয়র্ক সিটিতে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার