Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত সহিদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নিয়োগ বাতিল

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত সহিদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নিয়োগ বাতিল

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নি‌য়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা আরো‌পের পর স‌হিদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয় সরকার।

উল্লেখ্য, গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ইতিমধ্যে নতুন রাষ্ট্রদূত হিসেবে মুহাম্মদ ইমরান ওয়াশিংটনে যোগও দিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার