Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে একটি আবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে দুই আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। খবর সিএনএন।

নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাতে বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, এ ঘটনায় বিমানের আরোহী সবাই নিহত হয়েছেন।

শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার