Advertisement Placeholder

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি : আমির খসরু

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি : আমির খসরু

শুধু ডিসেম্বরই নয়, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সমস্যা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে যুবদল নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, এ সরকার জনগনকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমান।
তিনি আরও বলেন, বিএনপি জনগনকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবেনাা।

এসময় যুব দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সভাপতি মামুন হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার