Advertisement Placeholder

দুর্নীতির মামলায় স্ত্রীসহ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতির মামলায় স্ত্রীসহ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুর্নীতির মামলায় স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার