Advertisement Placeholder
নিউইয়র্কে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শো-ডাউন

শিগগির আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, যেটি হবে যুবদলের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিগগির আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, যেটি হবে যুবদলের

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে র‌্যালির উদ্বোধন করেন সভাপতি জাকির এইচ চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে যুবদল বড়ধরনের একটি শো-ডাউন করলো ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায়। ‘রাজপথের সেরা দল-জাতীয়তাবাদি যুবদল’, ‘শুভ শুভ শুভ দিন-যুদলের জন্মদিন’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি।

উদ্বোধনী বক্তব্যে যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী সকলকে সবকিছুর উর্ধ্বে উঠে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমর্থনে সরব থাকার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন, মামলা-হামলা-গুমের আতংকে পালিয়ে যারা এই আমেরিকায় এসেছেন, তারা কষ্টার্জিত অর্থ রেমিটেন্স করছেন, পাশাপাশি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়ে আমাদেরকে উজ্জীবিত করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দলের পক্ষ থেকে, চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিলুফার মনি বলেন, বাংলাদেশ এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, খুব সত্বর আমরা একটা নতুন বাংলাদেশ পাবো।

সেই নতুন বাংলাদেশে আমি এখানকার অনেককেই দেখবো। বিশেষ করে যারা মামলা-হামলার কারণে পালিয়ে এসেছেন এবং এদেশে অবৈধভাবে বাস করছেন, তারা সকলেই ফিরবেন সেই নতুন দেশে। আমরা সেই যুদ্ধ করছি। আপনারাও যুদ্ধ করেন। সাবেক এমপি মনে বলেন, ক্ষমতা জোর করে আঁকড়ে রাখা স্বৈরাচার সরকার ও তার লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর অত্যাচার-নির্যাতন আর মামলা-হামলায় যারা হাসপাতালে কিংবা কারাগারে রয়েছেন তাদের দোয়া আল্লাহ তা’লা কবুল করেন, একইভাবে প্রবাসীদের দোয়াকেও পরম করুণাময় গ্রাহ্য করেন, আপনাদের সেই দোয়ার পথ বেয়েই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে ইনশাআল্লাহ। মনি বলেন, আপনারা দোয়া করেন যেন জঘন্যভাবে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়। যেমন হয়েছিল হিটলালের, যেমন পতন হয়েছিল মুসোলিনী আর হালাকুখানের। তেমন পতন আমরা আশা করছি জগদ্দল পাথরের মত চেপে বসা শেখ হাসিনা সরকারের। নিলুফার চৌধুরী বলেন, ‘আমাদের স্লোগান হবে-এক দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ’। ‘এই মুহূর্তে খবর এলো-শেখ হাসিনা পালিয়ে গেলো’। দড়ি ধরে মারো টান-শেখ হাসিনা হবে খান খান ইত্যাদি।

বিএনপি নেত্রী মনি বলেন,নতুন দেশটি হবে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের। আগামী দেশ সবুজে স্বনির্ভর দেশ হবে। আগামী দেশ আজকের যুবদলের নেতা দেশ হবে। যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদের সঞ্চালনায় এ র‌্যালিতে ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যামাইকার বিভিন্ন এলাকার যুবদল নেতা-কর্মীরা স্লোগানসহ র‌্যালিতে যোগদান করেন। শান্তির পায়রা আর লাল-সবুজের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা ঘটানোর পর সকলে জড়ো হন নিকটস্থ একটি অডিটরিয়ামে। সেখানে যুবদলের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী।

বক্তারা বাংলাদেশের চলমান ক্রান্তিকাল অতিক্রমে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের ন্যায় আবারো যুবদল-ছাত্রদলের কর্মীদের নেতৃত্ব নিতে হবে। এ সময় বক্তারা উল্লেখ করেন, আন্দোলনে দিশেহারা শেখ হাসিনার নির্দেশে আবারো তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে তোষামোদি গ্রেফতারী পরোয়ানা জারির ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের হুমকি-ধমকিতে এবারের আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন সকলে। আবু সাঈদের পরিচালনায় এ আলোচনায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আমানত হোসেন আমান, রফিকুল ইসলাম ডালিম, সারোয়ার খান বাবু প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার