
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ২৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে

রবিবার ৬ নভেম্বর ভোর রাতে শুরু হবে নয়া সময়সূচি যুক্তরাষ্ট্রের সর্বত্র। অথাৎ রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা বাজাতে হবে। এরফলে ফুরিয়ে যাবে দিনের আলোকে কাজে লাগানোর সময়সূচি-যা আবারো শুরু হবে মার্চের ১৩ তারিখে। কংগ্রেসে পাশ হওয়া বিল অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর হয়ে আসছে। এই সময়সূচি কার্যকর হলে নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, বাংলাদেশে তখন রাত ১১টা হবে।



