Advertisement Placeholder

যৌন হয়রানির অভিযোগে সিডনিতে গ্রেপ্তার শ্রীলঙ্কার ব্যাটসম্যান

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌন হয়রানির অভিযোগে সিডনিতে গ্রেপ্তার শ্রীলঙ্কার ব্যাটসম্যান

সিডনির পূর্বাঞ্চলে যৌন হয়রানির অভিযোগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক জেলায় টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। রোজ বের একটি আবাসিক এলাকায় তার বিরুদ্ধে ২৯ বছরের এক নারী যৌন হয়রানির অভিযোগ জানান।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কয়েক দিন ধরে তার সঙ্গে ওই নারীর যোগাযোগ হচ্ছিল। বুধবার ২ নভেম্বর সন্ধ্যায় তিনি যৌন হয়রানির শিকার হন। চলমান তদন্তর অংশ হিসেবে অপরাধের ঘটনাস্থল রোজ বেতে গতকাল বিশেষজ্ঞ পুলিশ গিয়েছিল। তদন্ত শেষে সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে আজ রাত ১টায় ৩১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়।’

হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ শেষ হয়ে যায় গুনাথিলাকার। তারপরও তিনি অস্ট্রেলিয়ায় হোটেলেই ছিলেন। এরই মধ্যে শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষ হয়েছে। ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে তারা হেরে গেছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার