Advertisement Placeholder

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও কেয়ারটেকার সরকার দাবিতে নিউইয়র্কে বিএনপির মিছিল-সমাবেশ চলছেই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও কেয়ারটেকার সরকার দাবিতে নিউইয়র্কে বিএনপির মিছিল-সমাবেশ চলছেই

খালেদা জিয়ার মুক্তি এবং কেয়ারটেকার সরকার দাবিতে নিউইয়র্কে বিএনপির মিছিল। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং অবিলম্বে কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে কর্মসূচি চলছেই। দ্বিতীয় দিনের মত ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায়ও নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ব্যস্ততম রাজপথে মিছিল করলো নিউইয়র্ক স্টেট বিএনপি। ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৬ নভেম্বর রোববার সন্ধ্যায়ও একই ধরনের মিছিল করেছে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি।

স্টেট বিএনপির এ কর্মসূচিতেও সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটেছিল। মিছিল শেষে স্থানীয় একটি পার্টি হলে সংগঠনের আহবায়ক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেত্রী রিটা রহমান, গোলাম ফারুক শাহীন, ড. শওকত আলী, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও স্টেট বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য-সচিব বদিউল আলম, নির্বাহী সদস্য জামাল হোসেন ও মোহাম্মদ ফারুকুজ্জামান, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, আনিসুর রহমান, মোহাম্মদ নাসিম, আলহাজ্ব শহিদুল ইসলাম সিকদার, গোলাম হোসেন, হাবিবুর রহমান, আশরাফ আহমেদ এবং দেওয়ান কাউসার, সদস্য-সচিব রিয়াজ মোহাম্মদ প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আতিকুর রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হয়েছে। সেই ধারায় প্রবাসেও সরব থাকতে হবে প্রতিটি নেতা-কর্মীকে। এজন্যে সব ধরনের বিবাদ-বিভক্তি পরিহার করে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১০ ডিসেম্বরের মহাসমাবেশের সমর্থনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত প্রতিটি সিটিতে লাগাতার কর্মসূচি পালন করতে হবে। দেশে প্রত্যেকের স্বজনকে উজ্জীবিত করতে হবে স্বৈরাচার হটানোর আন্দোলনের সাথে সংহতি প্রকাশের জন্যে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার