Advertisement Placeholder

মালদ্বীপে আগুনে বাংলাদেশিসহ নিহত অন্তত ১০

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালদ্বীপে আগুনে বাংলাদেশিসহ নিহত অন্তত ১০

মালদ্বীপে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে। মালদ্বীপের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মালদ্বীপ সরকার। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভবত প্রতিবেশী দেশের শ্রমিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

রাজধানী মালে থেকে দেশটির একজন শীর্ষ সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ।’

প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে নয়জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। এই ঘটনার পর মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বসবাসের অবস্থা সম্পর্কে সরকারের সমালোচনা করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার