Advertisement Placeholder

ছুটির দিনেও খোলা : সোনালী এক্সচেঞ্জের সবগুলো শাখায় বিনা ফিতে রেমিটেন্সের সুযোগ

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছুটির দিনেও খোলা : সোনালী এক্সচেঞ্জের সবগুলো শাখায় বিনা ফিতে রেমিটেন্সের সুযোগ

বাংলাদেশে বিনা ফি-তে টাকা পাঠানোর সুবিধা সপ্তাহের ৭ দিনই (ছুটির দিনেও) সম্প্রসারণ করলো সোনালী এক্সচেঞ্জ। প্রেরিত অর্থের ওপর আগে থেকেই কার্যকর ২.৫% বোনাসও বহাল থাকবে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্যে এসব তথ্য উপস্থাপন করেন সোনালী ব্যাংকের সহযোগী যুক্তরাষ্ট্রস্থ সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র। ১১ নভেম্বর শুক্রবার নিউইয়র্ক সিটির এস্টোরিয়া শাখা নতুন অফিসে স্থানান্তর উপলক্ষে দোয়া-মাহফিল শেষে দেবশ্রী মিত্র আরো বলেন, প্রবাসীরা যাতে ব্যাংকিং চ্যানেলকেই  স্বজনের কাছে টাকা প্রেরণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেন, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরাও ছুটির দিনে কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বিনা ফি-তে  স্বজনের  কাছে দ্রুততম সময়ে টাকা প্রেরণের এই সুযোগ সকল প্রবাসী গ্রহণ করবেন বলে আশা করছি। দেবশ্রী মিত্র বলেন, যত খুশী তত ডলার পাঠাতে পারবেন ফি ছাড়াই। নিউইয়র্কের ম্যানহাটান, ব্রুকলীন, জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রঙ্কস ছাড়াও নিউজার্সির প্যাটারসন, মিশিগানের ডেট্রয়েট এবং জর্জিয়ার আটলান্টায় রয়েছে সোনালী এক্সচেঞ্জের শাখা। সবগুলোতে একই নির্দেশ কার্যকর হয়েছে বলেও উল্লেখ করেন দেবশ্রী মিত্র।

অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট শাখার ব্যবস্থাপক শাহাদৎ হোসেন এবং এস্টোরিয়া শাখার কর্মকর্তা শাহ মাহবুব ছাড়াও ছিলেন কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরা। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এস্টোরিয়াস্থ আল আমিন মসজিদের ইমাম হাফেজ মাওলানা লুৎফর রহমান চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার